শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নরসিংদীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার


১৪ আগস্ট ২০২৫, ৪:১৯ অপরাহ্ণ 

নরসিংদীতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বৃহস্পতিবার (১৪ আগস্ট) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ মোট ২৭ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে নিয়মিত মামলা ও পরোয়ানামূলে গ্রেপ্তার হয়েছেন ২৫ জন এবং মাদক ও চোরাচালানের ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার হয়েছেন আরও দুজন।

বেলাবো থানা পুলিশ একটি বড় ধরনের চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছে। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পুরাতন JAC Energypa পিকআপ ভ্যান থেকে ভারতীয় শাড়ি ৬০ পিস, ১০৫ কার্টন ভারতীয় সিগারেট, ৮৪০ পিস ANTI-DULLNESS FACEWASH, ৩৯ বক্স PANI EYEWEAR, SCOTCH SUNGLASSES এবং ৩৮,০০০ পিস লেবু জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৪,৫১,৯৮০ টাকা।

এ ঘটনায় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার পারভেজ মিয়া (২৫) এবং হবিগঞ্জ জেলার বাহুবল থানার রায়হান আহম্মেদকে (২৪) গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, শিবপুর মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।