প্রধানমন্ত্রী বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, দুই কর্মকর্তা বরখাস্ত
১ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা আসামিদের আদালতে হাজির করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্দেশনা পেলেই আসামিদের বিচারকের সামনে আদালতে তোলা হবে।
এর আগে গত ১৯ মে পল্লবীর একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে ওই শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের পর মূল অভিযুক্ত সোহেল রানা ফ্ল্যাটের শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকেই তার স্ত্রী স্বপ্নাকে পুলিশ আটক করে। পরে ওই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার পরদিন শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারের পর গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের সামনে জবানবন্দি দেন প্রধান আসামি সোহেল রানা। মামলার তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, আদালতে দেওয়া ওই জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করার কথা স্বীকার করেছেন অভিযুক্ত সোহেল রানা।