মাদকমুক্ত ও আদর্শ ওয়ার্ড গড়তে তারুণ্যের অঙ্গীকার
১৫ মে ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
পটুয়াখালীর কলাপাড়ায় বিএসটিআই এর অনুমোদন ছাড়া ড্রিংকো জুস তৈরীর দায়ে মাসুদ সিকদার (৩৫) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা ও ১ বছরের করাদন্ড প্রদান করা হয়েছে৷
শুক্রবার(১৫ মে) দুপুরে পৌর শহরের কবি নজরুল ইসলাম সড়ক সংলগ্ন এলাকার ওই কারখানায় অভিযান চালিয়ে এ কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। সময় কোম্পানির এবং পণ্য উৎপাদনের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি আসামি পক্ষ। পরে ১৫৫ প্যাকেট অবৈধ ড্রিংকো জুস জনসম্মুখ্যে পেভার মেশিন দিয়ে ধ্বংস করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেয়া হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে খাদ্যদ্রব্য কিংবা নিত্য প্রনোজনীয় সামগ্রী তৈরীর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।