জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
১৯ মার্চ ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
সাংবাদিক এস এম ফয়েজের গ্রামের বাড়ি চাটখিলে আবারও এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান মালামাল লুট করার পাশাপাশি বাথরুমের কল, পাইপ এবং ঝর্ণাও খুলে নিয়ে গেছে চোরচক্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাতে (১৮ মার্চ, বুধবার) কোনো এক সময় সংঘবদ্ধ চোরচক্র বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। বাড়িতে কেউ না থাকার সুযোগে তারা নির্বিঘ্নে লুটতরাজ চালায়। চোরেরা কেবল আসবাবপত্র বা জিনিসপত্র নয়, বাথরুমের ফিটিংসও খুলে নিয়ে চম্পট দেয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, এর আগেও ঠিক একই কায়দায় সাংবাদিক এস এম ফয়েজের এই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। বারবার একই ধরনের চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় পুলিশের নিয়মিত টহল না থাকায় চোরেরা বেপরোয়া হয়ে উঠেছে। একের পর এক চুরির ঘটনা ঘটলেও নিরাপত্তা জোরদারে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পুলিশের টহল না বাড়ালে চুরি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। বরাবরের মতো ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস পু্লিশের।
এই চুরির ঘটনার পর পুরো এলাকায় এখন চরম চুরি আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত চোর শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় স্থায়ীভাবে পুলিশি নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।