বাংলাদেশ ক্রিকেটে নতুন উদ্যোগ: অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু
৩ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকার জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশু ইরা (৭) মারা গেছে। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার দুপুর ২টার দিকে ইকোপার্ক এলাকার জঙ্গল থেকে স্থানীয় কয়েকজন যুবক শিশুটিকে গলাকাটা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকারীদের ভাষ্য, গলাকাটা অবস্থায়ও শিশুটি জঙ্গলের ভেতর থেকে হেঁটে সড়কের দিকে আসছিল। বিষয়টি প্রথমে দেখতে পান সড়ক নির্মাণকাজে নিয়োজিত এক্সকেভেটর চালক। পরে তিনি শ্রমিকদের ডাক দিলে তারা দ্রুত শিশুটির গলায় কাপড় বেঁধে রক্তক্ষরণ বন্ধের চেষ্টা করেন এবং একটি ট্রাকে করে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসরাত জাহান মুহুয়া জানান, শিশুটির গলায় গভীর কাটা ছিল এবং তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।
হাসপাতালে অল্পস্বরে নিজের নাম ইরা (৭) বলে জানায় শিশুটি। সে কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়ার বাসিন্দা মনিরুল ইসলামের কন্যা এবং মসজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। শিশুটি ইশারায় জানায়, নিজ এলাকার এক ব্যক্তি তাকে ইকোপার্ক এলাকায় নিয়ে আসে এবং সেই ব্যক্তিকে দেখলে সে চিনতে পারবে। এদিকে সীতাকুণ্ড মডেল থানা-র ওসি মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে কুমিরা এলাকা থেকে তুলে এনে ইকোপার্কে নিয়ে যাওয়া হয়। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।