বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, ৩ মাসের অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
রাজধানীর পল্টন এলাকায় চাঞ্চল্যকরভাবে বিচ্ছিন্ন দেহাংশ উদ্ধারের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ২টার দিকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়। শনিবার সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি সড়ক থেকে দুটি কাটা হাত উদ্ধার করা হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, একই সময় স্কাউট ভবনের সামনের সড়ক থেকেও একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে দেহাংশগুলো সংগ্রহ করে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে। পরে উদ্ধার হওয়া হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্ত করা হয়। পুলিশ জানায়, এগুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ। তার বাড়ি শিবপুর উপজেলা, নরসিংদী।
ঘটনার পেছনে কী কারণ রয়েছে এবং এটি হত্যাকাণ্ড কিনা- তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।দেহের অংশগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। বাকি দেহাংশ উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।