ঢাকাসহ ৫ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, থাকতে পারে বজ্রসহ বৃষ্টি
১৩ ডিসেম্বর ২০২৫, ৯:০৬ পূর্বাহ্ণ
ঢাকার কেরানীগঞ্জের বাবু বাজার এলাকায় জমেলা টাওয়ার নামে ১২তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পর সকাল ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।পরবর্তীতে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে একে একে মোট ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। ভবনের নিচতলায় আগুন লাগায় ধোঁয়া দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে, এতে ভবনের ভেতরে অবস্থানকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
ফায়ার সার্ভিস জানায়, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। একই সঙ্গে ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।