মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
রাজধানীতে তৎপরতা •

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, মামলা ৫১


রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫১টি মামলা দায়েরের পাশাপাশি একটি অবিস্ফোরিত ককটেল, ৬৬৯ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, গাঁজা কাটার মেশিন ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৯ জন গ্রেফতার হয়েছেন।

১০ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ 

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, মামলা ৫১
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীতে অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে বিভিন্ন অপরাধে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় অবিস্ফোরিত ককটেল, ইয়াবা, গাঁজা ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ডিএমপির পরিচালিত নিয়মিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২২ জন, লালবাগে ৫৯ জন, ওয়ারীতে ৪৩ জন, মতিঝিলে ৫৯ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, মিরপুরে ১৪৯ জন, গুলশানে ৩৮ জন, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) একজনকে গ্রেফতার করেছে।

অভিযান চলাকালে পুলিশ একটি অবিস্ফোরিত ককটেল ও ককটেলের অংশবিশেষ, ৬৬৯ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, একটি গাঁজা কাটার মেশিন এবং ১১টি মোবাইল ফোন উদ্ধার করে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।