শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
অপরাধ দমন •

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৫, মামলা ৫০


রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেফতার এবং ৫০টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে সর্বোচ্চ ১৩৮ জন মিরপুর বিভাগের। অভিযানে ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৭১১ পিস ইয়াবা, স্বর্ণের চেইন, গাড়ি, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

৭ নভেম্বর ২০২৬, ১:০৯ অপরাহ্ণ 

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫৫, মামলা ৫০
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীতে অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, স্বর্ণালংকার, যানবাহন ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৭১১ পিস ইয়াবা, দুটি স্বর্ণের চেইন, একটি প্রাইভেটকার, একটি মিশুক গাড়ি, আটটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩৮ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৮২ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, ওয়ারী বিভাগে ৬২ জন, লালবাগ বিভাগে ৬০ জন, গুলশান বিভাগে ৫২ জন, উত্তরা বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৩৭ জন এবং গোয়েন্দা বিভাগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।