বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
১৪ অক্টোবর ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অপরাধে ৪২ টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, মোবাইল ফোন, নগদ অর্থসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়। ডিএমপির বিভিন্ন বিভাগের মধ্যে সবচেয়ে বেশি গ্রেফতার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে। এ বিভাগে ১৭৫ জনকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ওয়ারী বিভাগে ৬৬ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, লালবাগ বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৪৫ জন, গুলশান বিভাগে ৩৬ জন এবং রমনা বিভাগে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট গ্রেফতার করেছে তিনজনকে।
অভিযান কালে পুলিশ ৯ কেজি গাঁজা, ৬ হাজার ২২০ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন ও বিদেশি মদের দুই বোতল উদ্ধার করে। এ ছাড়া বিস্ফোরিত ককটেলের টুকরা, পেরেক, ১৪টি মোবাইল ফোন এবং নগদ ১৬ হাজার ২৮০ টাকা জব্দ করা হয়েছে। একই অভিযানে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।