‘ভারতে ফুটবল সংস্কৃতিই নেই’, ভারতের বিপক্ষে ম্যাচের আগে আনচেলত্তি
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশের শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্ব পালনে অবহেলা করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় অভিযুক্ত ওসির বিরুদ্ধে শিগগিরই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলার বিষয়টি তদন্তে উঠে এসেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় নেওয়া হবে না। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে শাহ আলী থানার আওতাধীন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একদল সশস্ত্র ব্যক্তি প্রাচীর টপকে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা কেন্দ্রে থাকা দুই নৈশপ্রহরীকে মারধর করে হাত-পা বেঁধে আটকে রাখে। পরে হ্যামার ও ভেকু ব্যবহার করে সীমানাপ্রাচীরসহ প্রতিষ্ঠানের একাধিক সেবা কক্ষ ভেঙে ফেলে।
মামলার বিবরণে বলা হয়েছে, হামলাকারীরা স্বাস্থ্যকেন্দ্রের ওষুধপত্র, আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, কম্পিউটার, এসি ও ফ্রিজসহ প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ছাড়া ভবন ও আসবাবপত্র ভাঙচুরের কারণে আরও প্রায় ২৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছে সরকার।