পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
ফেব্রুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের ভোক্তা পর্যায়ের দাম সমন্বয় বিষয়ে আগামীকাল সোমবার সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (আজ) বিইআরসি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত ফেব্রুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি (Contract Price) অনুযায়ী বেসরকারি পর্যায়ে এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত কমিশনের আদেশ সোমবার ঘোষণা করা হবে। এ উপলক্ষে সোমবার বিকাল ৩টায় রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ভবনের শহীদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত কমিশনের শুনানি কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনের মাধ্যমেই নতুন মূল্য ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এলপিজির নতুন দর সংক্রান্ত আদেশ ঘোষণার পর তা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.berc.org.bd)-এও
প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এর আগে জানুয়ারি মাসে দেশে এলপিজির দাম বাড়ানো হয়। গত ৪ জানুয়ারি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করে বিইআরসি। একই সঙ্গে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়। ফেব্রুয়ারিতে নতুন করে দাম বাড়ে নাকি কমে , সে দিকেই এখন ভোক্তাদের দৃষ্টি।