পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে কমানো হয়েছে।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমে ১০০ টাকা, কেরোসিনের দাম লিটারে ২ টাকা কমে ১১২ টাকা, পেট্রলের দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১১৬ টাকা এবং অকটেনের দাম লিটারে ২ টাকা কমিয়ে ১২০ টাকা করা হয়েছে।
শনিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এ মূল্য আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, বর্তমানে দেশে বছরে জ্বালানি তেলের মোট চাহিদা প্রায় ৭৫ লাখ টন। এর মধ্যে মোট চাহিদার প্রায় ৭৫ শতাংশই ডিজেল। বাকি প্রায় ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি তেল থেকে।
বিপিসি জানায়, ডিজেল মূলত কৃষি সেচ, পরিবহণ খাত ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জেনারেটরে সবচেয়ে বেশি ব্যবহার হয়। ফলে ডিজেলের দামে এই হ্রাস কৃষি ও পরিবহণ খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে মূল্য সমন্বয় করা হচ্ছে, যাতে ভোক্তারা ন্যায্য মূল্যে জ্বালানি তেল পেতে পারেন।