পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
২৬ জানুয়ারী ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ
বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাব দেশের বাজারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এরই মধ্যে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। নতুন এই মূল্য মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। নির্ধারিত নতুন দাম দেশের স্বর্ণবাজারের ইতিহাসে সর্বোচ্চ।
এদিকে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি বাধ্যতামূলকভাবে যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
টানা মূল্যবৃদ্ধিতে স্বর্ণের বাজারে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও ডলারমূল্যের প্রভাব অব্যাহত থাকলে সামনে আরও দামের চাপ তৈরি হতে পারে।