পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
৬ জানুয়ারী ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ
দেশের ভোজ্যতেলের চাহিদা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থাইল্যান্ড থেকে বিপুল পরিমাণ সয়াবিন তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। থাইল্যান্ড থেকে মোট ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল কিনতে ব্যয় হবে ১৭৮ কোটি ৪৭ লাখ টাকা। এতে প্রতি লিটারের দাম পড়বে ১৩১ টাকা ৪৭ পয়সা।
৬ জানুয়ারি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান থাইল্যান্ডের প্রাইম ক্রপ ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড থেকে এই সয়াবিন তেল সংগ্রহ করা হবে।
বৈঠকে শুধু সয়াবিন তেল নয়, দেশের জরুরি চাহিদা মেটাতে মসুর ডাল, সার এবং জ্বালানি তেল আমদানির পৃথক প্রস্তাবেও সম্মতি দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। একই সঙ্গে বাণিজ্য ও কৃষি খাতের সরবরাহ চেইন সচল রাখতে এসব পণ্য দ্রুত আমদানির প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, পণ্য আমদানির ক্ষেত্রে স্বচ্ছতা ও দ্রুততাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি বলেন, এই উদ্যোগ ভোজ্যতেলের বর্তমান বাজার পরিস্থিতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং রমজানসহ আসন্ন মাসগুলোতে কোনো ধরনের ঘাটতির আশঙ্কা থাকবে না।