বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমলো, দাম কমার আশা


মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সঙ্গে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর ট্যাক্স ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। সরকারের এ সিদ্ধান্তে দেশে মোবাইল ফোনের দাম কমার পাশাপাশি স্থানীয় শিল্পের বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

১ জানুয়ারী ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ 

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমলো, দাম কমার আশা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মোবাইল ফোন আমদানিতে করহার কমানোর ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, “মোবাইল ফোন আমদানিতে আগে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ, যা এখন কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর আরোপিত ট্যাক্স ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।” সরকারের এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশে মোবাইল ফোন শিল্প আরও বিস্তৃত হবে। একই সঙ্গে ক্রেতারা তুলনামূলক কম দামে নতুন মোবাইল ফোন কিনতে পারবেন বলে আশা করা হচ্ছে।

শফিকুল আলম আরও বলেন, “বাংলাদেশে প্রচুর পরিমাণে বিদেশ থেকে ব্যবহৃত (ইউজড) মোবাইল ফোন আনা হয়। এসব ফোন রিপাবলিশ করে বাজারে বিক্রি করা হয়, এতে সাধারণ ক্রেতারা ক্ষতিগ্রস্ত হন এবং সরকারও উল্লেখযোগ্য রাজস্ব থেকে বঞ্চিত হয়। ট্যাক্স কমানোর ফলে দেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং এসব ফোনের দাম কমে আসবে।”