বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

দুই দফা বাড়ার পর আবার কমল স্বর্ণের দাম, ভরিতে কমলো ১,০৫০ টাকা


টানা দুই দফা বৃদ্ধির পর দেশের স্বর্ণবাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাজুস, যা এখন ভরিপ্রতি ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। নতুন দাম কার্যকর হবে বুধবার (৩ ডিসেম্বর) থেকে।

৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ণ 

দুই দফা বাড়ার পর আবার কমল স্বর্ণের দাম, ভরিতে কমলো ১,০৫০ টাকা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দুই দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে কমলো দেশের স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিপ্রতি ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা নির্ধারণ করেছে। নতুন এই মূল্য তালিকা বুধবার (৩ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য তালিকা (প্রতি ভরি / ১১.৬৬৪ গ্রাম):

২২ ক্যারেট: ২,১১,০৯৫ টাকা

২১ ক্যারেট: ২,০১,৪৯৬ টাকা

১৮ ক্যারেট: ১,৭২,৭০৯ টাকা

সনাতন পদ্ধতি: ১,৪৩,৬৮৯ টাকা

বাজুস জানিয়েছে, স্বর্ণ বিক্রয়ের সময় সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরিতে তারতম্য হতে পারে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের পতন

সংস্থাটি আরও জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন হয়েছে। আগের সেশনে ছয় সপ্তাহের সর্বোচ্চ স্পর্শ করার পর মার্কিন ট্রেজারি বন্ডের ফলন বৃদ্ধি ও মুনাফা গ্রহণের কারণে স্বর্ণের ওপর চাপ পড়ে।

মঙ্গলবার স্পট গোল্ডের দাম ০.৩% কমে আউন্সপ্রতি নেমে আসে ৪,২১৮.৭১ ডলার।
ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার ০.৬% কমে দাঁড়িয়েছে ৪,২৫০.৭০ ডলার।

বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশের অপেক্ষায় আছেন, যা ফেডারেল রিজার্ভের সুদের হার নীতিতে প্রভাব ফেলতে পারে।