পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
২৬ নভেম্বর ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ণ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের দিলকুশা প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা দুটি ভল্ট ভেঙে ৮৩২ ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) আইনি প্রক্রিয়া শেষে সিআইসি ভল্ট দুটি জব্দ করে।
এনবিআরের সিআইসির এক কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসরণ করে ৭৫১ ও ৭৫৩ নম্বর ভল্ট খোলা হয়। ভল্ট দুটিতে পাওয়া যায় মোট ৮৩২.৫ ভরি স্বর্ণালঙ্কার। একই দিনে শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের একটি লকারও খোলা হয়, তবে সেখানে একটি পাটের বস্তা ছাড়া অন্য কিছু পাওয়া যায়নি।
গত ১৭ সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের এই দুটি ভল্ট জব্দ করে সিআইসি। এর আগে গত ১০ সেপ্টেম্বর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের করপোরেট শাখায় শেখ হাসিনার আরেকটি লকার (নম্বর ১২৮) জব্দ করা হয়।
এ ছাড়া পূবালী ব্যাংকের ওই শাখায় তার নামে দুটি ব্যাংক হিসাবে মোট ৫৬ লাখ টাকা পাওয়া যায়—যার মধ্যে ১২ লাখ টাকা ছিল এফডিআরে এবং বাকি ৪৪ লাখ টাকা অন্য একটি হিসাবে। এসব হিসাবও জব্দ করেছে এনবিআর।