২০২৬ ফুটবল বিশ্বকাপের সর্বমাধ্যম সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি
৯ জুন ২০২৬, ২:০৬ অপরাহ্ণ
কার্যক্রম নিষিদ্ধ থাকলেও নির্ধারিত শর্ত বা ক্রাইটেরিয়া পূরণ সাপেক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি স্পষ্ট করেছেন যে, যেহেতু স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হয়, তাই কোনো ব্যক্তি যদি প্রার্থী হওয়ার আইনি শর্তগুলো পূরণ করেন, তবে সরকারের পক্ষ থেকে তার অংশগ্রহণে কোনো বাধা থাকবে না।
আজ মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্ন করা হলে ডা. জাহেদ উর রহমান বলেন, "কোনো রকম কোনো সমস্যা নেই। মানে একজন ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তিনি যদি আওয়ামী লীগের.... কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না।" তবে তিনি একটি বিশেষ শর্তের কথা উল্লেখ করে বলেন, "একজন নির্দলীয় ব্যক্তি আসলেন কিন্তু তিনি তার ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেগুলো বলেন, তবে সেটা সমস্যা হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি হিসেবে তার যে ক্রাইটেরিয়া (শর্ত) আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন। নিশ্চয়ই পারেন।"
নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক কোনো ব্যক্তির যদি আওয়ামী লীগের দলীয় পদ-পদবি থাকে, তবে সেটির আইনি অবস্থান কেমন হবে সাংবাদিকরা এমন প্রশ্ন তুললে উপদেষ্টা ব্যাখ্যা দেন। তিনি বলেন, "আওয়ামী লীগের পোস্ট পজিশন... আসলে যেটা হয় আরকি, সংগঠনের কর্মসূচি যেহেতু নিষিদ্ধ আছে এই পোস্ট পজিশন তিনি তো আসলে ব্যবহার করছেন না, তিনি করতে পারেন না।"
তিনি আরও যোগ করেন, "ব্যক্তি হিসেবে যে কোনো কেউ যদি ক্রাইটেরিয়া যা আছে সেটা ফুলফিল করতে পারেন, তিনি যদি মনে করেন নির্বাচন করবেন তিনি নির্বাচন করতে পারেন। সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই এই ব্যাপারে।"
সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা আরও জানান, সরকার দেশের গণতান্ত্রিক ও স্থানীয় সরকার কাঠামোকে সচল রাখতে নিয়মমাফিক নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিতে বদ্ধপরিকর, যেখানে আইনি যোগ্যতা সম্পন্ন যেকোনো নাগরিকই অংশ নেওয়ার অধিকার রাখেন।