জুলাই গণঅভ্যুত্থান আইন ২০২৬ পাস: অংশগ্রহণকারীদের সুরক্ষা ও মামলা প্রত্যাহারের বিধান
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫০ অপরাহ্ণ
ক্ষমতার অপব্যবহার করে বেসরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে অবৈধভাবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত–এর বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর আবেদনের পর এই আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের আবেদনে বলা হয়, গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট অবৈধভাবে গ্রহণের অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে মামলা রয়েছে। অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই ফ্ল্যাট নেওয়া হয়েছে।
তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, অভিযুক্ত দেশত্যাগ করেছেন এবং মামলার আলামত নষ্টের চেষ্টা করছেন বলে আশঙ্কা রয়েছে। এ অবস্থায় তাকে গ্রেপ্তারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া গ্রহণের অনুমতি চাওয়া হয়। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে রেড নোটিশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।