এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচার-প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানান। তিনি বলেন, এ বিষয়ে একটি চিঠি দেশের সব রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৬ অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনি প্রচারণা চালাতে হলে প্রার্থী, তার নির্বাচনি এজেন্ট বা প্রার্থীর পক্ষে অন্য কেউ সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইল আইডিসহ প্রয়োজনীয় শনাক্তকরণ তথ্য প্রচার শুরু করার আগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে দাখিল করবেন।
এ ছাড়া আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ২২-এর (২) অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনসংক্রান্ত কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন, বুস্টিং ও স্পন্সরশিপসহ সব ধরনের প্রচার-প্রচারণায় যে ব্যয় হবে, তা সামগ্রিক নির্বাচনি ব্যয়ের অংশ হিসেবে গণ্য করে নির্বাচন কমিশনের কাছে দাখিল করার নির্দেশনা রয়েছে।
এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণায় হওয়া ব্যয় নির্বাচনি ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করে রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এমতাবস্থায়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় উল্লিখিত সব নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করার জন্য রিটার্নিং অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক দল ও প্রার্থীরা কোন কোন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন, সে সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় পাঠানোর জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।