জ্বালানি তেলের দাম বাড়ল, অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা
৩১ জানুয়ারী ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোটকেন্দ্রে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার সর্বাত্মক চেষ্টা করতে হবে। এর ফলে ভোটকেন্দ্র আরও নিরাপদ হবে এবং কোনো ধরনের অসৎ কাজ করার সুযোগ থাকবে না।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনের দিন ভোটকেন্দ্রের সীমানার মধ্যে কোনো ধরনের জটলা সহ্য করা হবে না। “ভোট হবে উৎসবমুখর। কোনটা ভোটের উৎসব আর কোনটা ভোট বন্ধ করার জটলা তা সংশ্লিষ্টদের বুঝতে হবে। বিষয়টি বুঝেই তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নিতে হবে,” বলেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে দায়িত্বপ্রাপ্ত সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। “আমরা সবাই সাধ্যমতো চেষ্টা করে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই,” যোগ করেন তিনি।
নির্বাচন কমিশনার জানান, ভোটকেন্দ্রে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এবং নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।