এসএসসি পরীক্ষা ২০২৬: কঠোর নীতিমালায় নতুন নিয়ম ও শাস্তির বিধান
২৬ জানুয়ারী ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ণ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের উন্নয়ন এবং ভাগ্যের পরিবর্তনই বিএনপির প্রধান লক্ষ্য। দেশের উন্নয়ন কীভাবে বাস্তবায়ন করতে হয়, সে বিষয়ে বিএনপির সুস্পষ্ট অভিজ্ঞতা ও পরিকল্পনা রয়েছে। জনগণের কল্যাণ নিশ্চিত করতেই বিএনপি কাজ করে যাবে।
রোববার (২৫ জানুয়ারি) রাত ১১টায় কুমিল্লার সোয়াগাজীর ডিগবাজী মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিলেন। আর ২০২৪ সালে সেই স্বাধীনতা রক্ষার জন্য মানুষ আবারও জীবন দিয়েছে। এ সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪১৯ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। এ ছাড়া আরও সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। জুলাইয়ের যোদ্ধারাই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করেছে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে নারীদের জন্য বিনামূল্যে শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছিল, বহু কৃষকের ঋণ মওকুফ করা হয়েছিল। বিএনপি দেশের ও মানুষের উন্নয়নে বিশ্বাস করে। কীভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়, কীভাবে শিক্ষার্থী ও তরুণ-যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হয়- সে বিষয়ে বিএনপির বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে পরিকল্পনা বাস্তবায়ন করে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করা হবে।
তারেক রহমান আরও বলেন, বিএনপি অন্য রাজনৈতিক দলগুলোর সমালোচনায় যেতে চায় না। বরং মানুষের উন্নয়নের কথা বলতে চায়। কীভাবে দেশ ও মানুষের উন্নয়ন সম্ভব, সেই পরিকল্পনাই জনগণের সামনে তুলে ধরা হচ্ছে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, দলের কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, কুমিল্লা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু এবং সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।