পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪৮ অপরাহ্ণ
ইরানে যৌথভাবে হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
মার্কিন কর্মকর্তার দাবি অনুযায়ী, ইরানের ওপর চালানো হামলা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের অংশ ছিল। আল জাজিরা জানিয়েছে, এই হামলা দুই দেশের সমন্বিত সামরিক পদক্ষেপ হিসেবে পরিচালিত হয়েছে।
এদিকে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে বলা হয়েছে, রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে- এমন প্রতিবেদন পাওয়া গেছে। এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এক জরুরি বিবৃতিতে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, তারা ইরানে ‘প্রতিরোধমূলক হামলা’ শুরু করেছে। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এ ঘোষণা দেন।
হামলা শুরুর পরপরই ইসরাইল জুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেন প্রতিরক্ষামন্ত্রী কাটজ। উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। তবে হামলার ব্যাপ্তি, লক্ষ্যবস্তু কিংবা সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে।