বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

২২ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ, স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, জাতীয় সংসদের অধিবেশন কবে আহ্বান করা যায়- সে বিষয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি যে প্রজ্ঞাপন জারি করবেন, তা অধিবেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। এ সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করবেন এবং তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ মার্চ। আগামী ১২ মার্চের অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে। নিয়মিত কার্যক্রমও পরিচালিত হবে।

রাজধানীর আদাবরে একটি অফিসে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের একটি সংবাদ সরকারের কাছেও এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্ত করে প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।