পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী তারেক রহমান
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ণ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শুক্রবার রাত ১২টায় প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। এ সময় উপস্থিত সবাই নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন। পরে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে শরিক হন প্রধানমন্ত্রীসহ সেখানে জড়ো হওয়া হাজারো মানুষ।
মোনাজাত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার সদস্য ও নিজ উপদেষ্টাদের সঙ্গে নিয়ে আবারও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর বিএনপির নেতারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ খালি পায়ে শহীদ মিনারে এসে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি তাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।