বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

খতিয়ান ও মৌজা ম্যাপের ফি পুনঃনির্ধারণ, অনলাইনেই দিতে হবে আবেদন ও অর্থ


ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবাকে আরও জনবান্ধব ও টেকসই করতে খতিয়ান (পর্চা) ও ম্যাপ সেবার ফি পুনঃনির্ধারণ করেছে ভূমি মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, খতিয়ানের কপির জন্য মোট ১২০ টাকা এবং মৌজা ম্যাপের প্রতি শিটের জন্য ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ 

খতিয়ান ও মৌজা ম্যাপের ফি পুনঃনির্ধারণ, অনলাইনেই দিতে হবে আবেদন ও অর্থ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবার ফি পুনঃনির্ধারণ করেছে ভূমি মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবাকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও টেকসই করার লক্ষ্যে সেবামূল্য নতুন করে নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেকোনো ধরনের খতিয়ানের সার্টিফাইড কপি বা অনলাইন কপির জন্য সরকারি ফি ১০০ টাকা এবং সেবা ফি ২০ টাকা- মোট ১২০ টাকা পরিশোধ করতে হবে। অন্যদিকে, যেকোনো মৌজা ম্যাপের প্রতি শিটের জন্য সরকারি ফি ৫২০ টাকা এবং সেবা ফি ২৫ টাকা- মোট ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, খতিয়ান ও মৌজা ম্যাপের আবেদন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট সকল ফি অনলাইনে পরিশোধ করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।