দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নৌবন্দরে ১ নম্বর সতর্কতা
২৮ আগস্ট ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
দেশ সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে বা ‘জিরো কস্টে’ নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।
শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান ভাড়াসহ অভিবাসনসংক্রান্ত সব ধরনের ব্যয় ছাড়াই এই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হবে। অর্থাৎ কর্মীদের বিদেশে যেতে কোনো ধরনের অভিবাসন ব্যয় বহন করতে হবে না।
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে কর্মীদের প্রথম বহর মালয়েশিয়ায় পাঠানো হবে। এর মধ্য দিয়েই দেশটির শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্যোগকে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। মন্ত্রণালয়ের মতে, সম্পূর্ণ জিরো কস্টে কর্মী পাঠানোর এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশে কর্মসংস্থানের জন্য বাংলাদেশি কর্মীদের ওপর অভিবাসন ব্যয়ের চাপ কমবে। একই সঙ্গে স্বচ্ছ ও বৈধ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে।
এর আগে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে জটিলতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নতুন এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের মধ্যে কর্মী নিয়োগ ও শ্রমবাজারসংক্রান্ত সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।