আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন ২০২৬-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
১৫ জুলাই ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধে রাজনৈতিক বিবেচনায় তালিকা করার সমালোচনা করে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জানিয়েছেন, বর্তমান সরকার বিশেষজ্ঞদের নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের একটি সঠিক, নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ দিন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, অতীতে দেখা গেছে সরকার পরিবর্তনের সাথে সাথে রাজনৈতিক বিবেচনায় বীর মুক্তিযোদ্ধাদের তালিকাও কাটাছেঁড়া করা হতো। স্বাধীনতার ৫৫ বছর পরেও জাতি কেন প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা জানতে পারছে না, বর্তমান সরকারের প্রকৃত মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে সঠিক তালিকা প্রকাশের কোনো পরিকল্পনা আছে কিনা?
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন: "বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত দল। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং সরাসরি মাঠে থেকে যুদ্ধ করেছেন। শুধু তাই নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে এবং স্বাভাবিকভাবেই দলটি মনে-প্রাণে বিশ্বাস করে, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রতি তাদের একটি পবিত্র দায়িত্ব রয়েছে।"
তিনি আরও বলেন, দেশ স্বাধীনের পর যাদের ওপর প্রকৃত ও নিরপেক্ষ মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির দায়িত্ব ছিল, তারা তা না করে বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছে। এর ফলে পরবর্তীতে বিভিন্ন সময়ে এই তালিকা তৈরিতে নানারকম জটিলতা ও সমস্যার সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, পূর্ববর্তী ত্রুটিগুলো কাটিয়ে উঠতে বর্তমান সরকার বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছে, যাতে কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়া একটি নির্ভুল, পূর্ণাঙ্গ ও সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা দেশবাসীর সামনে প্রকাশ করা যায়।