স্থানীয় সরকার নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের পরিকল্পনা, আইনে সংশোধনের উদ্যোগ ইসির
১৪ জুলাই ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ণ
প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং এই সেবাকে আরও সহজলভ্য করার লক্ষ্যে বিদেশে সফর করছেন নির্বাচন কমিশনের তিন নির্বাচন কমিশনার। সোমবার (১৩ জুলাই) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলমের স্বাক্ষরিত সরকারি আদেশে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন কমিশনাররা তিনটি ভিন্ন দেশে ভ্রমণ করছেন।
জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ১৫ থেকে ২১ জুলাই পর্যন্ত বাহরাইন সফর করবেন। তিনি সেখানে ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। পাশাপাশি প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ, নিবন্ধন এবং এনআইডি সংক্রান্ত বিভিন্ন সভায় অংশগ্রহণ করবেন। তার ২২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সুইডেনে অবস্থান করবেন। তিনিও একই উদ্দেশ্যে দেশটিতে সফর করছেন এবং ৬ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ২৯ জুলাই থেকে ৪ আগস্ট সিঙ্গাপুরে অবস্থান করবেন। ৫ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে। জানা গেছে, এই সফরগুলোর যাবতীয় ব্যয় নির্বাচন কমিশনের ‘স্মার্টকার্ড প্রকল্প (আইডিইএ-২)’ থেকে নির্বাহ করা হবে।
বর্তমানে বিশ্বের ১৪টি দেশে ২৪টি স্টেশনে প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। দেশগুলো হলো-সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি ও দুবাই), সৌদি আরব (রিয়াদ ও জেদ্দা), যুক্তরাজ্য (লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম), ইতালি (রোম ও মিলান), কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া (ক্যানবেরা ও সিডনি), কানাডা (অটোয়া ও টরন্টো), জাপান, যুক্তরাষ্ট্র (নিউইয়র্ক, মিয়ামি, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস), মালদ্বীপ, ওমান এবং দক্ষিণ আফ্রিকা।
ইসির পরিসংখ্যানে দেখা যায়, এই দেশগুলো থেকে এখন পর্যন্ত এক লাখের বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৩০ হাজার আবেদনকারী এরই মধ্যে তাদের এনআইডি কার্ড হাতে পেয়েছেন।
প্রবাসীদের এনআইডি প্রদানের প্রক্রিয়াটি মূলত দূতাবাসকেন্দ্রিক। আগ্রহী প্রবাসীগণ সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এনআইডির জন্য আবেদন করেন। এরপর সেই আবেদনগুলো যাচাই-বাছাইয়ের জন্য বাংলাদেশে পাঠানো হয়। নির্বাচন কমিশন থেকে যাচাই-বাছাই ও এনআইডি কার্ড ছাপানোর পর তা পুনরায় দূতাবাসের মাধ্যমে আবেদনকারীদের কাছে পৌঁছে দেওয়া হয়। এই কার্যক্রম আরও বেগবান করতেই মূলত কমিশনারদের এই সফর।