নেতানিয়াহুকে যুদ্ধ থামানোর আহ্বান ট্রাম্পের
১৫ জুন ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ বিষয়ে আনুষ্ঠানিক স্বাগত জানায়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বরাবরই সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং কূটনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি ও উত্তেজনা প্রশমনের পক্ষে অবস্থান গ্রহণ করে এসেছে। এ প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষ এবং মধ্যস্থতাকারীদের গঠনমূলক প্রচেষ্টা ও দূরদর্শী ভূমিকার প্রশংসা করে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ আশা প্রকাশ করে, এই চুক্তিটি সদিচ্ছা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে পুরোপুরি বাস্তবায়িত হবে এবং এর মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক শান্তির ভিত্তি সুদৃঢ় হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি শুধু আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধির জন্যই নয়, বরং বৈশ্বিক শান্তি, অর্থনৈতিক স্থিতি এবং টেকসই উন্নয়নের জন্যও অপরিহার্য। এই ইতিবাচক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখে অবশিষ্ট সমস্যাগুলোও যাতে সংলাপ ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হয়, সেজন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে গঠনমূলক সম্পৃক্ততা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করে, এই চুক্তি আঞ্চলিক উত্তেজনা প্রশমনে বড় ধরনের সহায়কের ভূমিকা পালন করবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক করা, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা এবং পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে এটি অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে।