দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নৌবন্দরে ১ নম্বর সতর্কতা
৯ আগস্ট ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে।
রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৭২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৪৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৫১১ জন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৮৪৪ জন। বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে-২৬৭ জন। এ ছাড়া খুলনা বিভাগে ১৪০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, বরিশাল বিভাগে ৮৪ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মাসভিত্তিক হিসাবে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মে মাসে মৃত্যু হয় একজনের। এরপর জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। আগস্টের প্রথম নয় দিনে ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হলো। ফলে বর্ষা মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৬১ জনের মৃত্যু হয়েছে।