বাংলাদেশসহ ৭ দেশের জন্য সৌদির নতুন ভিসা প্যাকেজ
১৩ জুলাই ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাদান কর্মসূচিতে নতুন ও কার্যকর ভ্যাকসিন যুক্ত করার ধারাবাহিকতায় এবার টাইফয়েডের টিকা চালু করতে যাচ্ছে সরকার। আগামী ১ আগস্ট থেকে দেশব্যাপী এই কার্যক্রম শুরু হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র থেকে এই ভ্যাকসিন সংগ্রহ করা যাবে।
লক্ষ্য: ১৫ মাস বয়সী সকল শিশু।
টিকার মাত্রা ও স্থান: শিশুর বাম ঊরুর মধ্যভাগের বহিরাংশে মাংসপেশিতে ০.৫ মিলি মাত্রার এক ডোজ টিকা দেওয়া হবে।
সহ-প্রদান: টিকাদান সেশনে এমআর-২ (হাম-রুবেলা) টিকার সঙ্গেই একই দিনে ‘টিসিভি’ দেওয়া যাবে।
টিকা কার্যক্রম শতভাগ সফল করতে এবং কোনো শিশু যেন বাদ না পড়ে, সেজন্য ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মাঠকর্মীরা ইতিমধ্যে বাড়ি বাড়ি গিয়ে ১৫ মাস বয়সী শিশুদের তালিকা তৈরির কাজ শুরু করেছেন। এই তালিকা ‘VaxEPI’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন নিশ্চিত করা হবে।
পাশাপাশি, অভিভাবকদের সচেতন করতে এবং টিকাদানে উদ্বুদ্ধ করতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করা হচ্ছে। এর অংশ হিসেবে বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও ব্যাপক প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।