বাংলাদেশসহ ৭ দেশের জন্য সৌদির নতুন ভিসা প্যাকেজ
১১ জুলাই ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
দেশজুড়ে হাম ও এর উপসর্গের প্রকোপ ক্রমশ উদ্বেগজনক রূপ নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে চলতি বছরের ১১ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৭৫৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টার সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ৭০২ জনের মধ্যে এই রোগের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার ৬০১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যার মধ্যে ল্যাব পরীক্ষায় ১৩ হাজার ৪১০ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৩ হাজার ৪৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৯ হাজার ৭৬২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে বাকি রোগীরা চিকিৎসাধীন রয়েছেন।