বাংলাদেশসহ ৭ দেশের জন্য সৌদির নতুন ভিসা প্যাকেজ
৫ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে 'সুস্পষ্ট লঘুচাপে' পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী দিনগুলোতে দেশের প্রধান প্রধান নদ-নদীর পানি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় জানানো হয়, লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, সুস্পষ্ট লঘুচাপটি মূলত পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের ওপর দিয়ে অতিক্রম করবে। বাংলাদেশ এর ডান পাশে অবস্থিত হওয়ায় সরাসরি তীব্র ঝড়ের কোনো আশঙ্কা নেই এবং এটি আর শক্তিশালী হওয়ার সম্ভাবনাও কম।
তবে এর মূল প্রভাব হিসেবে উপকূলসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে। সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
দেশের অভ্যন্তরীণ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বর্ষণ হতে পারে:
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ঢাকা ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় একই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।দেশের রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, ফেনী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত বুলেটিন অনুযায়ী, দেশের প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী ৫ দিনে পদ্মা নদীর পানি বাড়তে পারে।