মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী যাচ্ছেন সম্পূর্ণ জিরো কস্টে
৩০ আগস্ট ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
২০২৪ সালের পর থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান। প্রায় দুই বছর ধরে সেখানে থিতু হলেও অভিনয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে সরিয়ে নেননি তিনি। বরং দেশটির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের কাজের পরিধি বাড়াচ্ছেন এই অভিনেতা। এবার যুক্তরাষ্ট্রে প্রবাসী বাঙালিদের অন্যতম বড় আয়োজন ফোবানা সম্মেলনের ৪০তম আসরে অংশ নিতে যাচ্ছেন জায়েদ খান। সেখানে নাচ ও গানের পরিবেশনায় প্রবাসী বাঙালিদের মাতিয়ে তুলবেন তিনি।
আগামী ৪ সেপ্টেম্বর শুরু হয়ে তিন দিনব্যাপী এই আয়োজন চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে হলিডে ইন রিসোর্ট কিসিমিতে বসবে এবারের ফোবানা সম্মেলন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন জায়েদ খান। দেশ-বিদেশের সফল বাঙালি ও বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণে তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি একটি গণমাধ্যমে ফোবানা সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন জায়েদ খান। তিনি বলেন, ‘আমেরিকায় এসেও আমি নিজের পরিচয়টা হারিয়ে যেতে দিইনি। সাংস্কৃতিক কাজেই আছি। বরং দেশের চেয়েও বেশি মনোযোগ দিয়ে কাজ করছি।’
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে ফোবানা সম্মেলনে পারফর্ম করতে যাচ্ছেন জানিয়ে জায়েদ খান বলেন, এত বড় একটি আয়োজনে আমন্ত্রণ পাওয়ায় তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞ। অভিনেতার ভাষ্য, প্রবাসী বাঙালিদের সঙ্গে এই আয়োজন দারুণ এক অভিজ্ঞতা হবে বলে তিনি আশা করছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে অবস্থান করেও বিভিন্ন কাজ ও নতুন প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছেন জায়েদ খান। কাজের পরিধি আরও বাড়ানোর ধারাবাহিকতায় এবার কানাডার মাটিতে একটি সিনেমায় অভিনেত্রী অধরা খানের সঙ্গে জুটি বাঁধার কথাও রয়েছে তার।