বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
১৩ অক্টোবর ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানোর বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৭৯৯ টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৬৯২ টি গাড়ি ডাম্পিং এবং ৪২৯ টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়। ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, আটটি ট্রাফিক বিভাগে আইন লঙ্ঘনের দায়ে যানবাহনের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগে। এ বিভাগে ৮১৪ টি মামলার পাশাপাশি ৯১ টি বাস, ২৮ টি ট্রাক, ৪৪ টি কাভার্ডভ্যান, ৯২ টি সিএনজিচালিত অটোরিকশা ও ২২৮ টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৪১২ টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৮৬ টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৬৪ টি এবং ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৫১ টি মামলা হয়েছে।
অন্য বিভাগগুলোর মধ্যে ট্রাফিক-তেজগাঁওয়ে ১৭৯ টি, ট্রাফিক-লালবাগে ১৬৫ টি এবং ট্রাফিক-রমনা বিভাগে ১২৮টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল রয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে যানবাহনের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি নির্ধারিত প্রক্রিয়ায় কিছু গাড়ি ডাম্পিং ও রেকার করা হয়।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগরীতে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।