বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
১৩ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন ঘটনায় ৫১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের সংখ্যায় শীর্ষে রয়েছে মিরপুর বিভাগ। এ বিভাগে ১১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৫ জন, মতিঝিল বিভাগে ৭০ জন, লালবাগ বিভাগে ৬৫ জন এবং ওয়ারী বিভাগে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, গুলশান বিভাগে ৩৫ জন, রমনা ও উত্তরা বিভাগে ২৬ জন করে, গোয়েন্দা বিভাগে দুজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে ৩ হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ ও তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি মোটরসাইকেল, দুটি ব্যাগ ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
ডিএমপির আওতাধীন রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।