পর্তুগালকে রুখে দিয়ে ডিআর কঙ্গোর ইতিহাস
১৯ জুন ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দাম কার্যকর হওয়ার পর দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম বহাল থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন বা নিখুঁত নকশা অনুযায়ী নির্ধারিত মজুরি এর সঙ্গে প্রযোজ্য হবে। বাজুসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও অলঙ্কারে ব্যবহৃত পাথর বাদ দিয়ে পুরনো অলঙ্কার এক্সচেঞ্জ (বদল) ও পারচেজের (ক্রয়) ক্ষেত্রে বাজুসের পূর্বনির্ধারিত আগের নিয়মগুলোই বহাল থাকবে। তবে রুপার অলঙ্কারের ভ্যাটের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এ বিষয়ে খুব শিগগিরই জুয়েলারি মালিকদের সিদ্ধান্ত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।