বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩৫


ডেস্ক সংবাদ, আজকের প্রসঙ্গ

৯ ডিসেম্বর ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ণ 

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ৩৫
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় দাউদকান্দিতে মিয়ামী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এতে ৩৫ যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার (0৮ ডিসেম্বর) সন্ধ্যা ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির রায়পুর দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম।

তিনি বলেন, ঢাকা থেকে কুমিল্লাগামী মিয়ামী পরিবহনের যাত্রীবাহী এসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় প্রায় ৩০ জন যাত্রী আহত হয়। তবে কেউ মারা যায়নি।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের উদ্ধার তৎপরতায় যান চলাচল স্বাভাবিক আছে। আহত যাত্রীদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে ক্রেন নিয়ে এসে গাড়িটি উদ্ধারের কাজ চলমান রয়েছে।