বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

শেরপুরে বেলগাছী মুসতি দেওয়ান দাখিল মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান


শেরপুরে বেলগাছী মুসতি দেওয়ান দাখিল মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বগুড়ার শেরপুরে বেলগাছী মুসতি দেওয়ান দাখিল মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান সম্পর্ণ হয়েছে। আজ বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১১ টায় মাদ্রাসা মাঠে ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের নিয়ে এই বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের সুপার মো. ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম শিপ্লব, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব কারিমুল হাসান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রশিদ সরকার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাবলু, সুঘাট ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম শিপন, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হান্নান, ইমরান হাসান,ভোজন, ইমরুল, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সহানুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহাগ প্রমুখ।