চুয়াডাঙ্গায় অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
২৮ জানুয়ারী ২০২৪, ৯:০৫ অপরাহ্ণ
চট্টগ্রাম চান্দগাঁওয়ের বাহির সিগনাল রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মো. সানি নামের এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারি) দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাবি সোনিয়া আক্তার বলেন, ‘আমার দেবর গাড়িচালক। দুপুর ৩ টার দিকে রেললাইন পারাপারের সময় একটি ট্রেন (৩২ বছর বয়সী সানিকে) ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে প্রথমে চট্টগ্রাম মেডিক্যালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪ টার দিকে তাকে মৃত বলে জানানো হয়। সোনিয়া আরও জানান, তাদের গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়। সানি আব্দুস সালামের সন্তান। বর্তমানে তিনি চট্টগ্রাম চান্দগাঁওয়ের বাহির সিগনাল থাকতেন।
চমেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বলেন, বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়। রেল পুলিশ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে।