শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

সদরপুর বাইশরশি শিব সুন্দরী একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


২৮ জানুয়ারী ২০২৪, ১২:৪৭ অপরাহ্ণ 

সদরপুর বাইশরশি শিব সুন্দরী একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সদরপুর বাইশরশি শিব সুন্দরী একাডেমী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে এ উপলক্ষে এক আলোচনা সভায় ‌ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম ‌ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন।

বাইশরশি শিব সুন্দরী একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি এবং সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ আলী, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম বাবুল, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বর্তমান প্রজন্মকে খেলাধুলা এবং বাঙালি সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে রক্ষা করার উপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি অভিভাবকদেরকে নিজ নিজ সন্তানদের ব্যাপারে সচেতন হওয়ার পরামর্শ দেন এবং মাদক এবং ইভটিজিং এর মত সামাজিক সমস্যার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।