চুয়াডাঙ্গায় অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু: অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
২৫ জানুয়ারী ২০২৪, ৭:১৮ অপরাহ্ণ
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে মৎস্য বিভাগ। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জাজিরা উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা বলেন, দেশীয় মাছ খাবারের চাহিদা মেটানোর পাশাপাশি পুষ্টি ও আমিষের চাহিদা মেটায়। মাছের পাশাপাশি শামুক ও ঝিনুকের নানা প্রকার উপযোগিতা রয়েছে। দেশীয় মাছ এবং শামুকের বিস্তার ও সংরক্ষণে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। পাশাপাশি দেশের প্রচলিত ও অপ্রচলিত সব ধরনের মৎস্যসম্পদ সংরক্ষণেও কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদের প্রতি আমরা যত বেশি যত্নশীল হবো, তত বেশি এ খাতের বিকাশ হবে। এ খাত বিকশিত হলে খাবারের চাহিদা পূরণ হবে, আমিষের যোগান হবে। পর্যাপ্ত উৎপাদন হলে মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শরীয়তপুর জেলা সহ ফরিদপুর, মাদারীপুর, নড়াইল, গোপালগঞ্জ, বরিশাল, ঝালকাঠী, বরগুনা, পিরোজপুর, বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ২০২০ সালের জুলাই থেকে শুরু হওয়া এ প্রকল্পের প্রাথমিক মেয়াদকাল হচ্ছে ২০২৪ সালের জুন পর্যন্ত।
বর্তমানে দেশে ২৬৪ টি প্রজাতির স্বাদু পানির মাছ, ৭৪০ টি সামুদ্রিক মাছের প্রজাতি রয়েছে। ৫৬৯টি প্রজাতির মাছ এ মুহূর্তে দেশে পাওয়া যাচ্ছে এবং বছরে দেশে মাছের মোট উৎপাদন হচ্ছে ৪৪ লাখ মেট্রিক টন।
জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রেজাউল শরীফের সভাপতিত্বে শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্টদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।