জানুয়ারির প্রথম ১১ দিনেই এলো ১৩৩ কোটি ডলার রেমিট্যান্স
১১ জানুয়ারী ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ণ
শপথ গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন | ছবি: আজকের প্রসঙ্গ
পটুয়াখালী-৪ আসন থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় সংসদ সদস্যের ব্যক্তিগত নম্বরে ফোনটি আসে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম। এদিকে মহিব প্রতিমন্ত্রী হচ্ছেন এমন খবর এলাকায় জানাজানি হলে স্থানীয়রা আনন্দ মিছিল বের করেন। রাত নয়টায় কলাপাড়া ও মহিপুরে ঢাক ঢোল পিটিয়ে এ মিছিল বের করা হয়। এছাড়া অনেক স্থানে মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগ নেতাকর্মীদের।
অধ্যক্ষ মহিববুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ছাত্র জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দিন হল শাখা ছাত্র লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পরবর্তীতে তিনি যুবলীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি যুবলীগ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন। একাদশ সংসদে তিনি প্রতিরক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের ধুলাসার গ্রামে তাঁর বাড়ি। তাঁর বাবার নাম মৌলভী জালাল উদ্দিন আহমেদ। এ ছাড়া তিনি তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহন করেছেন।