বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

২৫৩ বিচারককে বদলি


২৫৩ বিচারককে বদলি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ২৫৩ বিচারককে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন পৃথক জারি করা হয়েছে।

সোমবার (০২ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে, অপর একটি আদেশে ৩৮ জন অতিরিক্ত জেলা জজ, ১৬২ সহকারী ও সিনিয়র সহকারী জজকে বদলি এবং ১২ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।